Article featured media

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনার বক্তব্যে তিনি এ কথা জানান।

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় জুলাই সনদ নিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন ও জাতীয় স্বার্থে সবাই মিলে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। এছাড়া এবার বাজেট দেয়ার আগে-পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।