Article featured media

আজ শুক্রবার রাত ৮টার দিকে রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা তিন যুবক ইতিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে একটি গুলি তাঁর পায়ে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, মোটরসাইকেলে আসা তিন যুবক ইতিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তাঁর পায়ে লেগেছে। হামলার কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে খুলনা সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, গুলিবিদ্ধ ইতি খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘আশিক বাহিনী’র প্রধান আশিকের আপন বোন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি।